ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চান ডোনাল্ড ট্রাম্প!

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২৫,  5:23 PM

news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি হলে হয়তো তার স্বর্গে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। মঙ্গলবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মজা করে বলেন, ‘শুনছি আমি খুব একটা ভালো অবস্থায় নেই, তালিকার একেবারে নিচে আছি। কিন্তু যদি স্বর্গে যাওয়া সম্ভব হয়, এই কাজটা (ইউক্রেন যুদ্ধ থামানো) হতে পারে তার অন্যতম কারণ।’৭৯ বছর বয়সী ট্রাম্প এর আগে বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে নোবেল শান্তি পুরস্কার জিততে চান। তবে এবার তিনি শান্তি প্রচেষ্টাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখালেন। সোমবার তিনি হোয়াইট হাউসে ইউক্রেন ও ইউরোপের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপরই ট্রাম্পের এ মন্তব্য আসলো। ট্রাম্পের জীবনে নানা বিতর্ক রয়েছে। তিনবার বিয়ে, দুইবার অভিশংসন এবং একবার অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় (একজন পর্ন তারকাকে গোপন অর্থ প্রদানের ঘটনায়) তাকে ‘অসাধু রাজনীতিবিদ’ বলেই অনেকে মনে করেন। তবে গত বছর হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর থেকে তিনি আরও বেশি ধর্মীয় সুরে কথা বলছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হোয়াইট হাউসে নিয়মিত প্রার্থনা সভার আয়োজন করেন। আনুষ্ঠানিকভাবে একজন আধ্যাত্মিক উপদেষ্টাও নিয়োগ দেন। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট এ মন্তব্যে সত্যিই সিরিয়াস ছিলেন। তিনি যেমন স্বর্গে যেতে চান, আমরাও তেমনটি চাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম