ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়াল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে, ২০২২,  10:31 AM

news image

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে প্রথমবারের মতো জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। ইউএনএইচসিআরপ্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সোমবার জানান, যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের কারণে অনেক মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এ কারণেই প্রথমবারের মতো জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে।

বিবৃতিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাকে ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে ইউএনএইচসিআর বলেছে, এই বিশাল সংখ্যা যুদ্ধ থামাতে বিশ্বকে অবশ্যই তাগাদা দেবে। যুদ্ধের ফলে রেকর্ডসংখ্যক মানুষ নিজের ঘড়বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ধারণা করা হয়, রাশিয়ার হামলায় ইউক্রেন ছেড়েছেন ৬০ লাখের বেশি মানুষ। জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের এই সংখ্যাকে ‘ওয়েকআপ-কল’ উল্লেখ করেন জাতিসংঘ শরণার্থী সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। এর আগে গত সপ্তাহে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) ও নরওয়েজিয়ান রিফিউজি সেন্টারের (এনআরসি) প্রতিবেদনে বলা হয়, বিশ্বে ২০২১ সালে নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫ কোটি ৯১ লাখ। ওই প্রতিবেদন প্রকাশের সময়ই ইউক্রেন যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম