ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ইউক্রেন যুদ্ধে জড়াতে রাশিয়ার অনুরোধ প্রত্যাখ্যান কাজাখস্তানের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২২,  10:39 AM

news image

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এদিকে, রাশিয়ার এক হয়ে যুদ্ধে জড়াতে ইউক্রেনে সৈন্য পাঠাতে কাজাখস্তানের প্রতি অনুরোধ জানিয়েছিল রাশিয়া। তবে রুশ সরকারের সেই অনুরোধ প্রত্যাখান করেছে কাজাখস্তান। একই সঙ্গে রাশিয়া কর্তৃক ইউক্রেনের দুই অঞ্চল- ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবে না বলেও জানিয়ে দিয়েছে সাবেক সোভিয়েত ইউনিনের এই দেশ। কাজাখস্তান রাশিয়ার ঐতিহ্যবাহী মিত্র। তাদের কাছ থেকে রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের সাড়াকে ‘আশ্চর্যজনক উন্নয়ন’ আখ্যা দিয়ে কাজাখস্তানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। -সূত্র: স্কাই নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম