ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

ইউক্রেন যুদ্ধের তীব্র নিন্দা ইসরায়েলের, রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ এপ্রিল, ২০২২,  10:12 AM

news image

ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইসরায়েলের রাশিয়াবিরোধী অবস্থানের প্রতিবাদে মস্কোয় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়া ইউক্রেনে ‘যুদ্ধাপরাধ’ চালিয়েছে বলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিড মন্তব্য করেন। এরপর রবিবার রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। লাপিড দাবি করেন, রাশিয়া ইউক্রেনে ‘আগ্রাসন’ চালিয়েছে এবং এই সামরিক অভিযানের কোনও ‘ব্যাখ্যা থাকতে পারে না।’ তিনি আরও বলেন, “রাশিয়া একটি নিরস্ত্র বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে। আমি এই যুদ্ধাপরাধের তীব্র নিন্দা জানাই।” রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত ডোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। সূত্র: জেরুজালেম পোস্ট, হারেৎজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম