ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ইউক্রেন নিয়ে ইইউ’র মতপার্থক্যের কথা পরিষ্কার করল হাঙ্গেরি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  4:36 PM

news image

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতো বলেছেন, তার দেশ চায় দ্রুত রাশিয়ার সঙ্গে আলোচনায় বসুক ইউক্রেন। যুদ্ধক্ষেত্রে সফলতা অর্জনের জন্য তাদের অপেক্ষা করা উচিত নয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনার সঙ্গে রাজধানী প্যারিসে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, হাঙ্গেরি এবং ফ্রান্স দুই দেশই ইউক্রেনে শান্তি চায়। তবে কীভাবে তা অর্জন করা সম্ভব সে বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। পিটার সিজারতো বলেন, “আমাদের থেকে ফ্রান্সের অবস্থান ভিন্ন। ইউরোপীয় ইউনিয়নের অন্য সব দেশ যে ধরনের মনোভাব পোষণ করে, ফ্রান্সও প্রায় তেমনি। তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশ রয়েছে যারা মনে করে যুদ্ধক্ষেত্রে ভালো সফলতা অর্জনের পর রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে ইউক্রেন। কিন্তু আমরা এই ধারণা বিশ্বাস করি না, আমরা মনে করি জনগণের ভোগান্তির দ্রুত অবসান হওয়া উচিত।” হাঙ্গেরি অনেক আগে থেকেই একটি শান্তি চুক্তি সই করার জন্য রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়ে আসছে। এছাড়া, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নেও হাঙ্গেরির অবস্থান ভিন্ন। সূত্র: রাশিয়া টুডে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম