ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

ইউক্রেন ইস্যুতে আজ বাইডেন-পুতিনের ফোনালাপ

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২১,  10:49 AM

news image

ইউক্রেন ইস্যুতে আজ ফোনালাপ বাইডেন-পুতিনের। ছবি: সংগৃহীতইউক্রেন ইস্যুতে আজ ফোনালাপ বাইডেন-পুতিনের। ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুসহ পূর্ব ইউরোপে নিরাপত্তা নিশ্চিত করতে টেলিফোনে কথা বলতে যাচ্ছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) উভয় নেতা ফোনে কথা বলবেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় রাত আড়াইটায়) ফোনে কথা বলবেন প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট পুতিন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন এই ফোনালাপ সম্পর্কে এক বিবৃতিতে বলেছেন, ফোনালাপে এই দুই নেতা ‘আসন্ন কূটনৈতিক সংশ্লিষ্টতার বিষয়সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন’। ইউক্রেনের সীমান্তের কাছে আনুমানিক এক লাখ রাশিয়ান সৈন্যর সমাবেশ দেখে মস্কো ইউক্রেন আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে আলোচনাটি হতে চলেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম