ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

ইউক্রেনে হামলা পুতিনের ‘ঐতিহাসিক ভুল’: ম্যাক্রোঁ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুন, ২০২২,  11:00 AM

news image

ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহাসিক ভুল’ করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।  এই হামলার পর রুশ প্রেসিডেন্ট বর্তমানে সারা বিশ্ব থেকে কার্যত ‘বিচ্ছিন্ন’ হয়ে গেছেন বলেও দাবি করেছেন তিনি। শনিবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর শততম দিনে শুক্রবার (৩ জুন) এই মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট।  ফরাসি আঞ্চলিক সংবাদমাধ্যমের সাথে একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, আমি মনে করি এবং আমি তাকে বলেছিলাম, দেশের জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য তিনি একটি ঐতিহাসিক ও মৌলিক ভুল করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন,

আমি মনে করি এই হামলা চালিয়ে তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা একটি জিনিস, কিন্তু এটি থেকে বেরিয়ে আসতে একটি কঠিন পথ পাড়ি দিতে হয়। ম্যাক্রোঁ বলেন, তিনি তার কিয়েভ সফরের সম্ভাবনাকে ‘বাতিল’ করেননি। গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটি ছেড়ে পালিয়েছেন লাখ লাখ মানুষ। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লুক্সেমবার্গের এমপিদের বলেছেন, তার দেশের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার হাতে। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম