ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী দেশে ফের কমলো সোনার দাম যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি বিজ্ঞানীদের সন্ধানে প্লাস্টিকখেকো ব্যাকটেরিয়া জাতীয় দল থেকে সরে গেলেন লুকাকু

ইউক্রেনে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  10:48 AM

news image

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। এর ফলে রাশিয়া আসন্ন শীতে সাধারণ মানুষের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এ পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে এ অভিযোগ এনেছে সামরিক জোট ন্যাটো। জোটটির অভিযোগ, ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। সোমবার ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এ অভিযোগ এনেছে। খবর রয়টার্স ও আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সম্ভবত ইউক্রেনের পাওয়ার গ্রিড, গ্যাস অবকাঠামো এবং জনগণের জন্য মৌলিক পরিষেবাগুলোতে আক্রমণ চালিয়ে যাবে। স্টলটেনবার্গ বলেন,

‘আমরা যখন শীত মৌসুমে প্রবেশ করছি, তখন ইউক্রেনের বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য অবকাঠামোতে রাশিয়ার এ হামলা এটাই প্রমাণ করে যে, প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিন এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র হিসাবে শীতকে ব্যবহার করার চেষ্টা করছেন।’ ন্যাটোর সেক্রেটারি জেনারেল বলেন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তার সুবিধার জন্য শীত মৌসুম, তুষার এবং বরফকে ব্যবহার করার চেষ্টা করছেন এবং এটি শুধু যুদ্ধক্ষেত্রেই নয়; বরং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও। তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এখন শীতকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন, এবং এটি ভয়াবহ। আর তাই আমাদের আরও হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। এ কারণেই ন্যাটোর মিত্ররা ইউক্রেনের প্রতি তাদের সহায়তা বাড়িয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম