ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৬,  10:48 AM

news image

ইউক্রেনের ওডেসা এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলের গভর্নর ওলেগ কিপার শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন। গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে এক পোস্টে জানান, উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন, তবে এক নারী প্রাণ হারিয়েছেন। তিনি নিহতের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। হামলার বিস্ফোরণে নিকটবর্তী এক ভবনের জানালাও ভেঙে গেছে। আঞ্চলিক সামরিক প্রধান ইভান ফেডোরভ জানিয়েছেন উত্তর-পূর্বে অবস্থিত জাপোরিঝিয়া অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৪১টি বসতিতে ৬৫৫টি হামলা চালানো হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এই প্রাণঘাতী হামলাগুলো এমন সময় ঘটল যখন মার্কিন ও ইউরোপীয় নেতারা মিউনিখে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনে ইউক্রেনের যুদ্ধের সমাধান এবং সমর্থন বৃদ্ধি, বিশেষ করে সামরিক সাহায্য নিয়ে আলোচনা হচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার সঙ্গে আলোচনার অবস্থা নিয়ে আলোচনা করেছেন।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিউনিখে অবস্থান করছেন পাশাপাশি একাধিক মিত্রদের সাথে বৈঠকও করছেন। আজ শনিবার বৈঠকে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে কোনো রুশ কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম