ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ইউক্রেনে ন্যাটো সেনাদের মেনে নেবে না রাশিয়া: ল্যাভরভ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  10:49 AM

news image

ইউক্রেনের মাটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সেনাদের উপস্থিতি রাশিয়া মেনে নেবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর একথা জানিয়েছেন তিনি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, কোনও শান্তি চুক্তির অধীনেই ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষা বাহিনী রাশিয়া গ্রহণ করবে না বলে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, “অন্য কোনও পতাকার নিচে সশস্ত্র বাহিনীর কোনও উপস্থিতি কিছুই পরিবর্তন করে না। এটা অবশ্যই সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।” ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে এবং “সম্পূর্ণ সহযোগিতা পুনরায়” শুরু করার মতো পরিবেশ তৈরি করবে। তার ভাষায়, “এটি খুব জরুরি আলোচনা ছিল। আমরা একে অপরের কথা শুনেছি।” তিনি রাশিয়ার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, ন্যাটো প্রতিরক্ষা জোটের যে কোনও সম্প্রসারণ এবং ইউক্রেনের এতে যোগদান রাশিয়ার জন্য “সরাসরি হুমকি” হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম