ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউক্রেনে এবার নতুন রুশ যুদ্ধবিমানের হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর, ২০২২,  10:08 AM

news image

ইউক্রেন যুদ্ধে রুশ বিমানবাহিনী তাদের আধুনিকতম যুদ্ধবিমান সুখোই-৩৫এস ব্যবহার শুরু করেছে। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান নিখুঁত লক্ষ্যে বিধ্বংসী হামলা চালাতে পারে। খবর স্পুটনিকের। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার সিদ্ধান্ত নিয়েছে, আর স্থলসেনা নয়। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্ব দেবে বিমানবাহিনী। দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে শামিল রুশ বাহিনীর সামগ্রিক পরিচালনার ভার দেওয়া হয়েছে বিমানবাহিনীর প্রধান সের্গেই সুরোভিকিনকে।

চলতি সপ্তাহেই ইউক্রেন যুদ্ধে রুশ বিমানবাহিনী তাদের আধুনিকতম যুদ্ধবিমান সুখোই-৩৫এস ব্যবহার শুরু করেছে। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান নিখুঁত লক্ষ্যে হামলা চালানোর পাশাপাশি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়য়ের দাবি। ভলোদিমির জেলেনস্কির বাহিনীর প্রত্যাঘাতে গত এক মাসে উত্তর ইউক্রেনের খারকিভ, দক্ষিণের খেরসন এবং পূর্বে দোনবাস (দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল একত্রে এই নামে পরিচিত) বেশ কিছু এলাকা রুশ বাহিনীর হাতছাড়া হয়েছে। আমেরিকার দেওয়া জ্যাভেলিন ক্ষেপণাস্ত্রে রুশ ট্যাঙ্ক বহরকে কার্যত তছনছ করেছে ইউক্রেন সেনা। পাশাপাশি, স্থলযুদ্ধে আমেরিকার দেওয়া আরেক ক্ষেপণাস্ত্র ‘হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম’ (হিমার্স) ব্যবহারেও সাফল্য পাচ্ছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম