ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইউক্রেনের পাল্টা আক্রমণ: বাখমুতে দুই রুশ কমান্ডার নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মে, ২০২৩,  4:25 PM

news image

পূর্ব ইউক্রেনে পাল্টা আক্রমণে রাশিয়ার দুইজন কমান্ডার নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।  রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বে অবস্থিত বাখমুতের নিয়ন্ত্রণ নিতে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় সেনারা। তাদের পাল্টা আক্রমণে রাশিয়ার দুই সেনা নিহত হয়েছে। প্রাত্যহিক ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চতুর্থ মটোরাইজড রাইফেল ব্রিগেডের কমান্ডার ভিচেস্লাভ মাকারোভ এবং আরেক ইউনিটের উপ কমান্ডার ইয়েভজেনি ব্রাভকো ইউক্রেনের আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কমান্ডার মাকারোভ ফ্রন্টলাইনে সেনাদের নেতৃত্ব দিচ্ছিলেন। অন্যদিকে ব্রাভকো একাধিক শার্পনেলের আঘাতে বীরের মতো মৃত্যুবরণ করেছেন। রয়টার্সের খবর বলছে, নিয়মিত ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় খুব কমই তাদের কমান্ডারদের নিহতের তথ্য প্রকাশ করে। ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়,  বাখমুতের উত্তর এবং দক্ষিণ দিক থেকে বিগত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনারা আক্রমণ করে। কিন্তু তারা রাশিয়ার প্রতিরক্ষাবলয় ভাঙতে পারেনি। ইউক্রেনের সব আক্রমণ প্রতিহত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম