ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  11:27 AM

news image

রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলের জাপোরিঝিয়ায় শহরে তিনজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। সোমবার কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। গভর্নর ইভান ফেদোরভ লিখেছেন, সোমবার সকালটা শুরু হয়েছে জাপোরিঝিয়ায় বিস্ফোরণ এবং আগুন দিয়ে। তিনি জানান, রুশ বাহিনী শহরের ওপর ১০টিরও বেশি বোমা ফেলেছে। সেখানে প্রায় ৭ লাখ বাসিন্দা বসবাস করেন। এই আক্রমণে ১৫টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ১০টি ব্যক্তিগত বাড়ি এবং আরো কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া ১৩২টি ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া ৭টি স্থানে ৯টি ড্রোন হামলার কথা জানিয়েছে। এদিকে গভর্নর অলেহ হ্রিহোরভ জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ড্রোন আক্রমণে দুইজন আহত হয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাগরিক অবকাঠামো এবং ব্যক্তিগত বাড়ি। কিয়েভ অঞ্চলে আক্রমণে এক ব্যক্তি আহত হয়েছে এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিং ও ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে। সূত্র: রয়টার্স, দ্য প্রিন্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম