ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইউক্রেনের চারটি ড্রোন গুলি করে নামালো রুশ বাহিনী

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট, ২০২৩,  4:55 PM

news image

ইউক্রেনের চারটি ড্রোন গুলি করে ধ্বংস করেছে  রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। মঙ্গলবার সকালে ব্রায়ানস্ক অঞ্চলে এই ঘটনা ঘটে। রুশ কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেছেন, মঙ্গলবার ভোরে এই ড্রোন চারটিকে ধ্বংস করা হয়েছে। এর জেরে মস্কোর তিনটি বিমানবন্দর কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এসব ড্রোন হামলার কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সংবাদসংস্থা তাস জানিয়েছে, একটি বহুতল বাড়ির অনেকগুলো তলায় কাচ ভেঙেছে। বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তা ড্রোনের আক্রমণে কিনা, তা জানায়নি তাস। গত সপ্তাহেও মস্কো বা তার আশেপাশে একাধিকবার ড্রোন হামলার ঘটনা ঘটে। এর ফলে মস্কোর অর্থনৈতিক হাবের একটি বহুতল বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম