ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

ইউক্রেনের খারকিভে রুশ হামলায় নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট, ২০২২,  10:23 AM

news image

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি ফ্ল্যাটে রুশ বাহিনীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৬ জন। বুধবার রাতে রাশিয়া এ হামলা চালায় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার। জেলেনস্কি বলেন, রুশ বাহিনীর হামলায় ফ্ল্যাটের একটি ব্লক সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি বলেন, আমরা ক্ষমা করব না, আমরা প্রতিশোধ নেব। খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে বলেন,

অভিযানের ফলে উত্তর-পূর্ব শহরের বিল্ডিংয়ে আগুন লেগে যায়। জেলেনস্কির মিডিয়া দল হামলার পরের ফুটেজ শেয়ার করেছে, জ্বলন্ত ভবনের বাইরে জড়ো হওয়া জরুরি পরিষেবাগুলোকে দেখা যায়। ভিডিওতে ভয়েস দৃশ্যটি বর্ণনা করেছে। সেখানে বলা হয়েছে— সেখানে অবস্থানরত অনেক লোকের এখনো সন্ধান পাওয়া যায়নি। যুদ্ধের প্রথম দিকে খারকিভ রাশিয়ার লক্ষ্যবস্তু ছিল, কিন্তু রুশ সেনারা শহরটি এখনো দখল করতে সক্ষম হয়নি। যদিও মস্কো এখন তার সামরিক ফোকাস ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে স্থানান্তরিত করেছে, খারকিভ শহরে রুশ বাহিনী আকাশ থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ শুরু করে। তাদের দাবি- ইউক্রেনে রুশভাষী সম্প্রদায়গুলোকে রক্ষা করতে হবে। এ ঘটনায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। প্রায় ৬০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম