ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

ইউক্রেনের কাছে এয়ার ডিফেন্স বিক্রি করবে যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মে, ২০২৩,  10:45 AM

news image

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আর আগ্রাসন শুরুর পর থেকেই পূর্ব ইউরোপের এই দেশটিকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র দেশ। এছাড়া যুদ্ধ শুরুর বছরখানেকের মাথায় এসে ইউক্রেনকে ট্যাংক দিয়ে সাহায্য করছে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং যুক্তরাজ্য। সেই ধারাবাহিকতায় এবার ইউক্রেনের কাছে ২৮৫ মিলিয়ন মার্কিন ডলারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার চলমান আগ্রাসন মোকাবিলায় বিপুল অংকের এই এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রির অনুমোদন করল দেশটি। বৃহস্পতিবার (২৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বুধবার ইউক্রেনের কাছে ২৮৫ মিলিয়ন ডলারের একটি অত্যাধুনিক অ্যান্টি-এয়ারক্রাফ্ট নাজামস (NASAMS) সিস্টেম এবং এ সম্পর্কিত সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করেছে। আর এর মাধ্যমে রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের সক্ষমতা বাড়াতে চায় উত্তর আমেরিকার এই দেশটি। ইউএস ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ‘রুশ ক্ষেপণাস্ত্র হামলা ও বিমান হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইউক্রেনের সক্ষমতা বাড়ানোর জরুরি প্রয়োজন রয়েছে। এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়া এবং কার্যকরভাবে মোতায়েন করা হলে তা ইউক্রেনের জনগণকে রক্ষা করার এবং গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো সুরক্ষিত করার ক্ষমতা বাড়াবে।’ সংস্থাটি আরও বলেছে, অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থার বিক্রয় মার্কিন পররাষ্ট্র নীতির জাতীয় নিরাপত্তা লক্ষ্যগুলোর জন্যও সহায়ক। মূলত ওয়াশিংটনের অংশীদার একটি দেশের নিরাপত্তার উন্নতি ঘটানোর মাধ্যমে ইউরোপে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য এই সহায়তা একটি শক্তি হিসেবে কাজ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম