ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ইউক্রেনকে কাঁদিয়ে ৬৪ বছর পর বিশ্বকাপে বেলের ওয়েলস

#

স্পোর্টস ডেস্ক

০৬ জুন, ২০২২,  4:20 PM

news image

৬৪ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে গ্যারেথ বেলের ওয়েলস! যে সুযোগ ওয়েলস আজ পেয়েছে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে। কাতার বিশ্বকাপে গ্যারেথ বেলরা খেলবেন ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র-ইরানকে নিয়ে গড়া ‘বি’ গ্রুপে। অন্যদিকে রাশিয়ার আগ্রাসনের শিকার ইউক্রেনের বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গেল আত্মঘাতী গোলে। তাদের হারিয়ে কাতারের টিকেট পেল ওয়েলস। ঘুচল তাদের প্রায় সাড়ে ছয় দশকের অপেক্ষা।

আগে একবারই বিশ্বকাপে খেলেছে ওয়েলস। ১৯৫৮ সালের আসরে কোয়ার্টারে-ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল তারা। ৬৪ বছর পর আবার তাদের দেখা যাবে বিশ্ব মঞ্চে। ১৯৯১ সালে স্বাধীনতা লাভের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার হাতছানি ছিল ইউক্রেইনের সামনেও। পূরণ হলো না তাদের আশা। ২০০৬ সালের আসরে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল দলটি। স্বপ্নপূরন হয়নি ইউক্রেনের। তবে ম্যাচ শেষে হাততালি দিয়ে অভিনন্দন জানাতে ভুলে যাননি আন্দ্রিই ইয়ারমোলেঙ্কো-ওলেকসান্দর জিনচেঙ্কোরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম