ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইউক্রেনকে এক কড়িও দেবেন না ট্রাম্প : হাঙ্গেরির প্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২৪,  4:41 PM

news image

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে কোনো তহবিল দেবেন না।’ ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। গতকাল সোমবার বিবিসি এ খবর জানায়।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরও বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে এক কড়িও দেবেন না ট্রাম্প। ফলে যুদ্ধের ইতি ঘটবে।  ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে ‘২৪ ঘণ্টার মধ্যে’ যুদ্ধ অবসানের অঙ্গীকার করেছেন। তবে এ বিষয়ে ওরবান বিস্তারিত কিছু বলেননি। ২০২৪ সালের হোয়াইট হাউসের দৌড়ে তিনি প্রকাশ্যেই দীর্ঘদিনের মিত্র ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন। 

স্থানীয় সময় রবিবার হাঙ্গেরির এমওয়ান টেলিভিশন চ্যানেলে ওরবান বলেন, এটি পরিষ্কার যে, ইউক্রেন নিজের পায়ে দাঁড়াতে পারে না। ইউরোপীয়দের পাশাপাশি মার্কিনরা যদি অর্থ ও অস্ত্র না দেয়, তাহলে যুদ্ধ শেষ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র অর্থ না দিলে ইউরোপীয়রা একা যুদ্ধের খরচ চালাতে পারবে না। ওরবান জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ করা যায়, সে বিষয়ে ট্রাম্পের ‘চমৎকার বিস্তারিত পরিকল্পনা আছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম