ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৫,  12:46 PM

news image

রাজধানী ঢাকার গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে ইউএন হাউজ উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব। উদ্বোধন শেষে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন মহাসচিব। বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে ঘুরে দেখেন জাতিসংঘ তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস। এ বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন মহাসচিব। এছাড়া বিকালে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম