ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ইইডি’র নির্বাহী প্রকৌশলীর ভবন উদ্বোধন করলেন প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার

#

১৯ আগস্ট, ২০২৩,  3:58 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অফিস ভবন উদ্বোধন করেছেন সংস্থাটির প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার। শুক্রবার (১৮আগস্ট) সকাল সাড়ে ১০টায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের নতুন নির্মিত ছয় তলা ভিত বিশিষ্ট চার তলা অফিস ভবনের উদ্বোধন করেন তিনি। এসময় প্রধান প্রকৌশলীর আগমনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন- সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ এমপি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, উপাধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণ। সফরসূচি অনুযায়ী প্রধান প্রকৌশলী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে অত্র কার্যালয়ের প্রকৌশলীগণকে তাঁর সুদক্ষ ও মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এরপর প্রধান প্রকৌশলী অত্র কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসান  সভাপতিত্বে কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের ব্যাপারে আলোকপাত করেন। এরআগে নতুন নির্মিত ভবনের সামনে একটি গাছের চারা রোপন করেন। প্রধান প্রকৌশলীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীর কুমার রজক দাস, রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজশাহী, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলীগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম