ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

ইংল্যান্ডের জয়ে পয়েন্ট টেবিলে নাটকীয় পরিবর্তন

#

স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৩,  10:38 AM

news image

চলতি বিশ্বকাপে অষ্টম ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড। নেদারল্যান্ডসদের বিপক্ষে বেন স্টোকসের সেঞ্চুরির পর বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন আদিল রশিদ ও মঈন আলী। ফলে ১৬০ রানের বড় জয় পেয়েছে ইংলিশরা। আর ইংল্যান্ডের এই এক জয়েই যেন বদলে গেল বিশ্বকাপের পয়েন্ট টেবিলের চিত্র। টুর্নামেন্টে এটি ইংলিশদের দ্বিতীয় জয়। একইসঙ্গে নেদারল্যান্ডসের ৬ষ্ঠ পরাজয়। এই জয়ের ফলে বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার মত ইংলিশদের পয়েন্টও হয়েছে ৪। ৮ম রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলেও এসেছে নাটকীয় পরিবর্তন। এতদিন তালিকার দশে থাকা ইংলিশরা এক লাফে উঠে এসেছে ৭ম স্থানে। আর বাংলাদেশ আগের দিনেই ৭ম স্থানে থাকলেও নেমে গিয়েছে ৮ম স্থানে। ৯ম আর ১০ম স্থানে আছে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস। এই চার দলেরই পয়েন্ট ৪। এমন অবস্থায় জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার লড়াইটাও। আইসিসির ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপের লিগ পর্বে সেরা ৭ এবং আয়োজক পাকিস্তান থাকবে ২০২৫ সালের আইসিসি ইভেন্টে। পাকিস্তান আগেই সেরা সাতে থাকায়, এবার হিসেব যাচ্ছে সেরা ৮ পর্যন্ত। যেখানে বাংলাদেশের স্বপ্নটাই এবার পড়েছে হুমকির মুখে। সেরা ৮ এর মধ্যে ৬ পর্যন্ত নিশ্চিত হয়েছে আগেই। ৭ম এবং ৮ম স্থানের জন্য লড়ছে ৪ দেশ। সবারই পয়েন্ট সমান। শেষ দিনে তাই কোন কারণে অজিদের বিপক্ষে পা হড়কালেই বিপদে পড়বে বাংলাদেশ। হারলেও নিশ্চিত করতে হবে কম ব্যবধানের পরাজয়। নয়ত এখন পর্যন্ত রানরেটে এগিয়ে থাকার সব হিসেবই বিফলে যাবে।  এই মুহূর্তে ৭ম স্থানে থাকা ইংল্যান্ডের রানরেট -০.৮৮৫। আটে থাকা বাংলাদেশের নেট রানরেট -১.১৪২ আর লঙ্কানদের রানরেট -১.১৬০। নেদারল্যান্ডসের নেট রানরেট -১.৬৩৫। শেষ রাউন্ডে ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লঙ্কানরা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে আর বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম