ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

ইংরেজি নববর্ষের পর ফের ইরানে হামলার ঘোষণা ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৬,  11:12 AM

news image

কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে আগামী ইংরেজি নববর্ষের পর ইরানের পুনরায় হামলা শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এই সংবাদমাধ্যমকে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।


ইরানি আলোচকদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ হিসেবে বর্ণনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা সারাক্ষণই কথা বলে। তারা শুধু কথাই বলে যায়, কিন্তু এর সবই অর্থহীন বুলি।’ 


মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। একদিকে হরমুজে যেমন ইরানের ওপর নতুন নৌ-অবরোধ জারি করে রেখেছে যুক্তরাষ্ট্র, তেমনি একের পর জাহাজে হামলা চালিয়ে জবাব দিচ্ছে তেহরান।


এদিকে ইরান মার্কিন নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজগুলোতে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেয়া হবে। তিনি ইঙ্গিত দেন, মার্কিন বাহিনী অবরোধ ভাঙার চেষ্টাকারী জাহাজগুলোতে আঘাত হানা হবে।


ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে নতুন করে শুরু হওয়া বিক্ষোভের ভিডিও দেখার পর ট্রাম্প দেশটির সরকারবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যেতে উৎসাহিত করেছেন। সূত্র: ফক্স নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম