ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আ. লীগের সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে: ড. খন্দকার মোশারফ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২২,  11:55 AM

news image

আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের ব্যর্থতা ও লুটপাটের কারণে দেশে আজ একটি সিন্ডিকেট দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। আর সেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগ। ফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন।  বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে বিএপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ড. খন্দকার মোশারফ হোসেন আরও বলেন,

আওয়ামী লীগ বিএনপির জনপ্রিয়তায় দিশেহারা, যার কারণে বিএনপির নানা কর্মসূচিতে বাধা দিচ্ছে। গণতন্ত্র হত্যা, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারাসহ নানা ব্যর্থতার কারণে অনতিবিলম্বে সরকারকে পদত্যাগ করা উচিত বলেও দাবি করেন তিনি।  সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সাবেক চীফ হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে দোয়া ও কবর জিয়ারত করেন দলের নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম