ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু

আ.লীগ লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৫,  12:27 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ তাদের দুর্নীতি, লুটপাটের কারণে কার্যত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবিলা না করে চলতি বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিলো, যা জনগণের ওপর চরম চাপ বাড়াবে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জনগণের ওপর কর ও ভ্যাট চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে ২০ শতাংশ খরচ কমানো সম্ভব। যেখানে ৬০ হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো টাকা ছাপিয়ে অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকারক সিদ্ধান্ত নিয়েছে। কারণ, এতে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান উচ্চমূল্যের জ্বালানি খরচ আরও বাড়বে। সেইসঙ্গে বাড়বে দৈনন্দিন সমস্ত খরচও। যা জনগণের নাভিশ্বাস ওঠাবে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা জবিউল্লাহ উপস্থিত ছিলেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম