ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

আ.লীগ নেত্রী ও কাউন্সিলর নার্গিস গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  11:17 AM

news image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান। হাফিজুর রহমান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আইনি অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। হাজেরা খাতুন ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, হাজেরা খাতুন ২০১৩ সালে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০২২ সালে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৮ ও ২০১৮ সালে সাধারণ সম্পাদক ছিলেন। ২০০২ সালে গুলশান থানা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম