ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

আ.লীগ নেতার খামারের ৬ গরু ডাকাতি

#

ফয়জুল ইসলাম

২২ নভেম্বর, ২০২২,  4:17 PM

news image

ঢাকার সাভারে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার খামারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। খামারের ম্যানেজারকে মারধর করে বেঁধে ছয়টি গরু ডাকাতি করে নিয়ে পালিয়েছে ডাকাতদল। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে পৌরসভার রাজাশন ঘাষমহল এলাকায় সোয়াদ ডেইরি ফার্মে এই ডাকাতির ঘটনা ঘটে। খামারটির ম্যানেজার আব্দুল খালেক বলেন, রাইত সাড়ে ৪টার দিকে ১০-১২ জন ডাকাত ফার্মের মেইন দরজার তালা কাইটা ভিতরে ঢুকছে। গাড়ি দাড় করায় রাখছিলো ফার্মের সামনে রাস্তায়।

পরে ফার্মের রাখাল মোজাফফররে মাইরধর কইরা হাত-পা বাইধা ছয়টা গরু নিয়া গেছে ডাকাতরা। আর সকালে আইসা দেখি তিনটা গরু  আইসা ফার্মের পাশে জঙ্গলে ঘাস খাইতাছে। পরে গিয়া রাখালের হাত-পা খুলে দিলে সে বিস্তারিত জানায়। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ান সিন্ধি প্রজাতির ৯টি  গাভী ছিলো খামারে। যার ছয়টিই নিয়ে গেছে ডাকাতরা। ছয়টি গাভীর দাম প্রায় ৮লাখ টাকা। খামারের স্বত্ত্বাধিকারী আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন নিউজবাংলাকে বলেন, শুনছি আমার খামারের রাখালরে মারধর করে বাইন্ধা রাইখা গরু নিয়া গেছে। তবে কয়টা গরু নিছে সেটা ম্যানেজার বলতে পারবো। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, ঘটনা আমার জানা নেই। তবে আমি দেখছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম