ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

আ.লীগ ও গণতন্ত্র একসাথে যায় না: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২২,  4:35 PM

news image

আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান ও রাষ্ট্র ধ্বংসের দায়ে আওয়ামী লীগের বিচার করা হবে। সরকার ক্ষমতা ধরে রাখতে পরিকল্পিতভাবে কর্তৃত্ববাদী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছে। দেশে ছদ্মবেশী বাকশাল কায়েম করা হয়েছে। শনিবার (১৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের বার্ষিক কাউন্সিলে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন,

সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য আজ প্রত্যেকটি আইন ও নীতিমালা করা হচ্ছে। সংবিধান ও রাষ্ট্র ধ্বংসের দায়ে আওয়ামী লীগের বিচার করা হবে। মির্জা ফখরুল বলেন, দেশ রক্ষায় সরকারকে হটানোর কোনো বিকল্প নেই। সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা চলছে, একজোট সম্ভব না হলেও যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কাজটা কঠিন হলেও আন্দোলনের মাধ্যমেই সরকারকে হটানো হবে । সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, এদেশের মানুষ যতদিন গণতান্ত্রিক সংগ্রাম করবে, ততোদিন সাহাবুদ্দিন আহমেদকে স্মরণ করবে। বাংলাদেশের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম