ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আ.লীগের মনোনয়ন ফরম কিনলে মমতাজ

#

বিনোদন প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৩,  2:05 PM

news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশের লোকগানের জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। তিনি আওয়ামী লীগের হয়ে এবারও মানিকগঞ্জ -২ আসনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন এই শিল্পী।সেসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমার দেশবাসী, আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ -২ আসনে সবাইকে আহ্বান করবো আগামী ৭ জানুয়ারি নির্বাচনে অংশ নিতে। ভোট কেন্দ্রে এসে সবাই যেন ভোট দেয়। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। উনার কোন বিকল্প নেই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম