ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক

আ.লীগের তৈরি জঞ্জাল সরিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব: ফখরুল

#

০৯ নভেম্বর, ২০২৪,  4:42 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে আওয়ামী লীগ যে জঞ্জালগুলো তৈরি করে গেছে, তা সরিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। সেজন্য নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে।’ শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট ২০২৪’-এ তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না। আর তা হতে হবে সংসদীয় ব্যবস্থায়, এ জন্য নির্বাচন দরকার। তিনি আরও বলেন, এই দেশের যে জঞ্জালগুলো আওয়ামী লীগ তৈরি করে গেছে, তা সরিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে হবে। সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এবার যে সুযোগ তৈরি হয়েছে তা হারিয়ে গেলে জাতি হিসেবে আমরা বিপন্ন হয়ে যাব। বিভিন্ন ধরনের নেতিবাচক কথার কারণে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, কোনো কোনো মিডিয়া সেটিকে আবার প্রোমোট করছে, এটা বন্ধ করতে হবে। তিনি বলেন, বয়স্কদের অভিজ্ঞতার সঙ্গে যুবকদের শক্তি ও সাহসকে এক করে দেশের কাজে লাগাতে হবে। ভবিষ্যৎ তরুণদের হাতে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের গণতন্ত্র ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে ইয়ুথ ফোরাম সহায়তা করবে বলে আশা করি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম