ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

আ.লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৫,  2:59 PM

news image

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। তারা ফেরত এলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এ কথা বলেন। মাহফুজ আলম বলেন, বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না। বিএনপি জামায়াতসহ বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে। এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে দেওয়া হবে না। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিগত খুনি হাসিনা সরকারের বিচার নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য। বিগত ১৬ বছরের খুন, গুম ও ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত এই সরকারের লক্ষ্য পূর্ণ হবে না। পথসভায় জুলাই বিপ্লবে চাঁদপুরে আহত ও শহীদদের স্মরণ করে মাহফুজ আলম বলেন, দিল্লির গোলামি নয়, আমরা ঢাকার গোলামি করতে চাই। এদিন বিকেল ৪টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে মাহফুজ আলমের সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রামগঞ্জ তার জন্মস্থান হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করেছেন এলাকাবাসী

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম