ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৩,  3:01 PM

news image

ওয়ানডে সিরিজে জয় মেলেনি একটাও। টি-টোয়েন্টিতেও প্রথম দুই ম্যাচে মাঠ ছাড়তে হয়েছে খালি হাতে। একটি জয়ের খোঁজে দেয়ালে পিঠ ঠেকে গেছে আয়ারল্যান্ডের। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু পেল সফরকারীরা। ব্যাটিং বিপর্যয়ে ফেলেছে বাংলাদেশকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪৭ রান। অভিষিক্ত রিশাদ হোসেন ৬ ও শামিম পাটোয়ারী ০ রানে ব্যাট করছেন।  গত দুই ম্যাচে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। কিন্তু এবার ৬ ওভারের ভেতরই সাজঘরে ফিরেছেন  চারজন। ইনিংসের প্রথম বলে চার মেরেও  ধারাবাহিকতা রাখতে পারেননি লিটন দাস। তার বিদায়ে দলীয় ৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি। মার্ক অ্যাডায়ারের বাজে ডেলিভারিতে ক্যাচ দিয়ে ৪ রান করে ফেরেন লিটন। ডানহাতি এই ব্যাটারের পথ ধরে দ্রুত ফিরে যান নাজমুল হোসেন শান্তও। হ্যারি টেক্টরের বলে ক্যাচ তুলে দিয়ে ৪ রানেই থামেন তিনি। আরেক ওপেনার রনি তালুকদারও আলো ছড়াতে পারেননি এবার। কার্টিস ক্যাম্ফারের শিকার হয়ে ১০ বলে ৩ চারে ১৪ রান করে ফেরেন তিনি। চাপের মুখে নেমে হাল ধরার সুযোগ পাননি সাকিব আল হাসানও। মার্ক অ্যাডায়ারকে পুল করতে গিয়ে বেন হোয়াইটের হাতে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। ৬ বলে ১ চারে ৬ রান করেন তিনি। বিপিএলে দারুণ ছন্দে থাকা তাওহিদ হৃদয় এই সিরিজটি ভুলেই যেতে চাইবেন। কেননা এবারও হাসেনি তার ব্যাট। একটি করে চার ও ছক্কা মেরে ১০ বলে ১২ রান করেই সাজঘরের পথ দেখেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম