ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আড়াই ঘণ্টা পর পাটু‌রিয়ায় ফেরি চলাচল শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২১,  10:34 AM

news image

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মা‌নিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

রাসেল গণমাধ্যমকে বলেন, শেষ রাতে ঘাট এলাকায় কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। পরবর্তীতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়লে ভোর ৬টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়। পরে কুয়াশার তীব্রতা কেটে গেলে আজ সকাল সাড়ে ৮টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয় বলে জানান এই কর্মকর্তা। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের জন্য কিছু যানবাহনকে অপেক্ষা করতে দেখা গেছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে ছোট ছোট প্রাইভেটকার ও দূরপাল্লার বাসগুলোকে আগে পারাপারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম