ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আড়াইহাজারে নসিমনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪,  3:00 PM

news image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজারের মোল্লারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন। নিহতরা হলেন—সোনারগাঁয়ের আমগতির শহিদুল ইসলামের ছেলে সোহান (২৬) ও একই এলাকার আনিসের ছেলে উজ্জ্বল (৪০)। এ ঘটনায় মিঠু নামে আরও একজন আহত হয়েছেন। আহত মিঠু বলেন, আমরা তিনজন মোটরসাইকেলে চড়ে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোল্লারচরে এলে একটি নসিমন আমাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহান ও হাসপাতালে আনার পর উজ্জ্বল মারা যায়। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, একটি সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। এখন পর্যন্ত নিহতদের পরিবারের কোনো অভিযোগ পাইনি। ঘাতক নসিমনটি আটকের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম