ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ তিন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৩,  1:59 PM

news image

-ছবি : সংগৃহীত 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার উপজেলার নাগেরচর এলাকার একটি বাড়িতে শনিবার (৭ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—অরিজিৎ, তার স্ত্রী রিংকু এবং তাদের ১৯ মাস বয়সী সন্তান কাব্য। দগ্ধ অরিজিৎ একটি বেসরকারি এনজিওতে কাজ করেন এবং তার স্ত্রী গৃহিণী। প্রতিবেশীরা জানান, দগ্ধ দম্পতির বাসায় গ্যাস সিলিন্ডারে রান্নার কাজ করা হয়। রাতে রিংকু তার মেয়ের জন্য দুধ গরম করতে যায়। এরপর চুলা জ্বালাতেই গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে সারা ঘরে আগুন ধরে যায়। পরে তাদের চিকিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিজেক থেকে বাসায় গ্যাস জমে ছিল। পরে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আছেন। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘দগ্ধ তিনজনের মধ্যে রিংকুর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার স্বামী অরিজিৎ ১৪ শতাংশ এবং শিশুটির ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম