ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

আহত হয়ে হাসপাতালে ভর্তি ‘টাইটানিক’ খ্যাত নায়িকা কেট উইন্সলেট

#

বিনোদন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২২,  5:15 PM

news image

ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পা পিছলে পড়ে আহত হয়েছেন ‘টাইটানিক’খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। এর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়, ক্রোয়েশিয়ায় হিস্টোরিক্যাল ড্রামা ‘লি’র শুটিং করছিলেন ৪৬ বছর বয়সি কেট। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন অস্কারজয়ী এ অভিনেত্রী। কেটের এক প্রতিনিধি জানিয়েছেন, তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শিগগিরই তিনি আবার সেটে ফিরবেন। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কেটের পা পিছলে গিয়েছিল এবং প্রডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভালো আছেন এবং পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহেই সিনেমার শুটিংয়ে ফিরবেন।’

সূত্র: হলিউড রিপোর্টার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম