ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

আহতদের রক্ত দিতে প্রস্তুত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৫,  10:45 AM

news image

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অ্যাসোসিয়েশনের সভাপতি ড. নাজমুল করিম খান এবং ঢাকা জেলা পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বেদনাদায়ক এ ঘটনায় কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকসহ অনেকের মর্মান্তিক মৃত্যু ঘটে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন হৃদয় বিদারক ঘটনার গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। পুলিশ ব্লাড ব্যাংক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা (মোবাইল নম্বর-০১৩২০০৩৭৩৩৩, ইনচার্জ-০১৯১৪৩৪১২০৭) আহতদের রক্তের প্রয়োজনে সর্বদা প্রস্তুত রয়েছে। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিহতদের পরিবারবর্গ ও আহতদের পাশে থাকার জন্য অঙ্গীকারাবদ্ধ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম