ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আসামি যত শক্তিশালীই হোক গ্রেপ্তার করা হবে: ডিবি প্রধান

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৪,  3:29 PM

news image

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে সহিংসতা মামলার আসামিরা যত শক্তিশালীই হোক না কেন তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার (৯ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হারুন অর রশীদ বলেন, মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হবে। কে কোন দল করে তা বিবেচ্য নয়। তিনি বলেন, সুপ্রিম কোর্টের ঘটনায় মামলা হয়েছে। ডিবি পুলিশ কাজ করছে। ইতোমধ্যেই ৫ জন গ্রেপ্তার হয়েছেন। তারা সবাই আইনজীবী। বনানীসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়ে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বারে ভোট গণনায় সহিংসতার ঘটনায় শুক্রবার (৮ মার্চ) রাতে রাজধানীর শাহবাগ থানায় ২০ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ)। মামলার পর রাতেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর গুলশানের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ সময় নাহিদ সুলতানা যুথীকে বাসায় পাওয়া যায়নি। অভিযানে গ্রেপ্তার আইনজীবীরা হলেন- কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল, অ্যাডভোকেট সুমন ও অ্যাডভোকেট উসমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম