ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২৬,  2:17 PM

news image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের একজন সহকারী উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম শহীদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. তানজিনা বলেন, এএসআই শহীদকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কিছুই বলতে পারবো না, কি কারণে তার মৃত্যু হয়েছে। তবে হঠাৎ বুকের ব্যাথায় কাতর হয়েছিল এএসআই শহীদ, এতে কিছুটা ধারণা করা যায় যে- তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপরও আরও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে হলে লাশের ময়নাতদন্ত করতে হবে। ওসি মাজহারুল ইসলাম বলেন, রোববার মধ্যরাতে পীরগঞ্জ থানার একদল চৌকশ পুলিশ সদস্যরা ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে চালান। এসময় ওই গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিকে গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম শহীদ হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে এএসআই শহীদকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা এএসআই শহীদকে মৃত ঘোষণা করেন। আমরা ধারণা করছি- হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম