ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

আসছে ‘বজরঙ্গি ভাইজান টু’

#

বিনোদন ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২১,  10:58 AM

news image

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত, দর্শকনন্দিত চলচ্চিত্র ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নির্মাণ হবে। এ ঘোষণা দিয়েছেন স্বয়ং ভাইজান। টাইমস অব ইন্ডিয়ার খবর, ‘আরআরআর’ সিনেমার মুক্তিপূর্ব এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন সালমান খান। বলেছেন, দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য লিখবেন ‘বাহুবলি’ পরিচালক এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।

রাজামৌলি ও ‘আরআরআর’ টিমকে সমর্থন দিতে ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান। বিমানবন্দর থেকে সরাসরি আয়োজনস্থলে পৌঁছান বলিউড ভাইজান। আয়োজনে করণ জোহর, এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট উপস্থিত ছিলেন। অজয় দেবগনের যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার দরুণ তিনি উপস্থিত হতে পারেননি। ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার চিত্রনাট্যও লিখেছিলেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। সিনেমাটি পরিচালনা করেছিলেন কবির খান। এতে অভিনয় করেন কারিনা কাপুর ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। ২০১৫ সালের ১৭ জুলাই সিনেমাটি মুক্তি পায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম