ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আশুলিয়া স্বর্ণের ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে স্বর্ণ ও টাকা লুট, চিকিৎসাধীন ব্যবসায়ীর মৃত্যু

#

১০ মার্চ, ২০২৫,  3:44 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ার নয়ারহাট এলাকায় স্বর্ণের ব্যবসায়ী কে ছুরিকাঘাত করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার রাত আনুমানিক ৯ টার সময় আশুলিয়ার নয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম দিলীপ দাশ। তিনি নয়ারহাট এলাকায় দিলীপ জুয়েলার্সের মালিক। দিশারী নামের একজন বলেন,রাতে দিলীপ তার দোকান বন্ধ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশুলিয়া থানার (ওসি) তদন্ত কামাল হোসেন বলেন, তাকে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান।এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম