ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

আশুলিয়া কার্টুন বক্সে মিললো মাথাবিহীন নারীর খন্ডিত দেহ

#

০৫ অক্টোবর, ২০২৪,  5:00 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় দুইটি কার্টুন বক্সের ভেতরে মিলেছে মাথাবিহীন তিন খন্ডিত এক অজ্ঞাত নারীর মরদেহ। পরিচয় জানার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমকে খবর পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এরআগে বিকেলে সাভারের আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকায় কার্টুন বক্সের ভেতরে ওই মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা । পুলিশ জানায়,কাঠগড়া চৌরাস্তা এলাকায় কার্টুনের ভেতরে খন্ডিত এক নারীর মরদেহের খন্ডিত অংশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি আবু বকর সিদ্দিক) বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মাথাবিহীন মরদেহ দুইটি কার্টুনের ভেতর থেকে তিন খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। সেকারণে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমকে খবর দেওয়া হয়েছে নিহতের পরিচয় নিশ্চিতের জন্য বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম