ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

আশুলিয়ায় ২০ বোতল বিদেশি মদ সহ তিনজন আটক

#

০৮ জানুয়ারি, ২০২৬,  11:15 AM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ঢাকার আশুলিয়া থেকে ২০ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছে থাকা বিভিন্ন ব্র্যান্ডের  ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বুধবার (০৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার সদর থানার সূর্য নারায়ণপুর এলাকার ফারুকের ছেলে রুবেল ইসলাম (রাশেদ ২০), ২। শেরপুর জেলার সদর থানার আন্দারিয়া কামারপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে সোহাগ আহম্মেদ (রাব্বি ২০) ৩। এবং নোয়াখালী জেলার সদর থানার দামোধরপুর এলাকার দুলাল মিয়ার ছেলে নুর আলম (২৫)। ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে ২০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যাবসায়ী, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি  করে আসছিল। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম