ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আশুলিয়ায় স্ত্রী’র দায়ের কোপে স্বামীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২২,  9:22 PM

news image

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় স্ত্রী’র দায়ের কোপের আঘাতে স্বামীকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পলাতক রয়েছে ঘাতক স্ত্রী। সোমবার (১জুলাই) বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় দেলোয়ার বেপারীর বাড়ি থেকে স্বামীর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহত ব্যাক্তি মাগুরা জেলা শ্রীপুর থানা হোগলডাঙ্গা গ্রামের বাহাদুর বিশ্বাসের ছেলে নূর বিশ্বাস। তিনি ওই এলাকায় ভাড়ায় অটোরিকশা চালাতেন । এ ঘটনায় নিহতের কথিত স্ত্রীর নাম পরিচয় পাওয়া যায় নি। তবে ধারণা করা হচ্ছে নিহত নুর বিশ্বাসকে দুই থেকে তিনদিন আগেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতের ভগ্নিপতি জাকির হোসেন বলেন,গত ১৪ জুলাই পারিবারিক ভাবে বিয়ে হয় নূর বিশ্বাসের। বিয়ের তিন দিন পর তার স্ত্রীকে গ্রামে রেখে ঢাকায় চলে আসেন নূর।

গতকাল রবিবার নূরের মোবাইল ফোন থেকে এক নারী আমাকে কল দিয়ে বলেন নূর বিশ্বাস-কে একটি ঘরে আটকে রাখা হয়েছে। আপনারা এসে নিয়ে যান। আমরা গ্রাম থেকে জিরাবোর উদ্দেশ্যে রওনা হয়ে আজ বিকেলে পৌঁছে নূর বিশ্বাসের মরদেহ দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে লাশ আশুলিয়া থানায় নিয়ে যায়। বাড়ির মালিক দেলোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার নিহত ও তার কথিত স্ত্রী স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। শুক্রবার ঘর ধোয়ামোছা করে রুমে ওঠে তারা। শনিবারও তাকে রিকশা চালানো দেখেছি। আশুলিয়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। একটি কক্ষ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তাকে বটি দিয়ে জবাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের কথিত স্ত্রীই তাকে হত্যা করে পালিয়েছেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা  হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম