ঢাকা ০৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় সংরক্ষিত নারী আসন : বরগুনায় আলোচনার শীর্ষে রাজপথের সাহসী নেত্রী আইনজীবী মারজিয়া হীরা স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চালের দাম বাড়ার খবরে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ দেশবরেণ্য ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া নামের এক নারী শ্রমিকের মৃত্যু

#

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  3:35 PM

news image

ওবায়দুর রহমান লিটন: আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহন চাপায় রাবেয়া আক্তার (২৮) নামের এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গনকবাড়ী ডিইপিজেড নতুন জোনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া আক্তার (২৮) রংপুর জেলার পীরগাছা থানার দাদন দোলাপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে। সে আশুলিয়ার পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে ডিইপিজেডের টাইগারকো লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন বলে জানা যায়। পুলিশ জানায়, সকালে রাস্তা পারাপারের সময় ওই নারী শ্রমিককে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যদিও স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র  হাসপাতালে প্রেরণ করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানার নিয়ে আসে। সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেম আলী বলেন, হাসাপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানকার সিসি ক্যামেরা দেখে গাড়ি সনাক্তের চেষ্টা করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম