ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ৮ কক্ষ পুড়ে ছাই

#

০৬ এপ্রিল, ২০২৫,  2:29 PM

news image

ওবায়দুর রহমান লিটন : আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শ্রমিক কলোনির অন্তত ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার (৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় কালাম মাদবরের মালিকানাধীন একটি শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাতে টিন সেড ঘরের একটি রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে তা আশেপাশে থাকা অন্যান্য টিন সেড ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১ ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে টিনসেড ঘরের ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু। পরে প্রায় ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ততক্ষনে ওই বাড়ির ৮টি কক্ষ পুরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম