ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ উস্কানির ৮ জন ইন্দনদাতা

#

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  4:32 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় বিশৃঙ্খলা ও শ্রমিক অসন্তোষে উস্কানি দেওয়ার অভিযোগে যৌথবাহিনীর হাতে ৮জন আটক হয়েছে। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক। এর আগে, সোমবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আশুলিয়ার দেওয়ান আব্দুল হাই (৫২), টাঙ্গাইলের গোপালপুরের পাটলপাড়ার রনি (২৭), আশুলিয়ার মো. জাহিদুল ইসলাম (২৪), কুমিল্লার বড়ুরার শাহাপরান (৩৩), টাঙ্গাইলের নাগরপুরের মো. রাব্বি মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের গুপ্তমানিক এলাকার মো. মিজানুর রহমান (৩৮), চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা জংশন এলাকার জাহিদুল (৩৮) ও আশুলিয়ার গাজীরচট এলাকার মো. শুক্কুর আলী (৪০)। পুলিশ জানায়, আশুলিয়াসহ ঢাকার পোশাক শিল্পখাতকে অস্থিতিশীল করতে একটি চক্র চেষ্টা করছে। তারা এ শিল্পখাত ধ্বংসে শ্রমিকদের উষ্কানি দিয়ে আসছে। সাম্প্রতিককালে আন্দোলনরত শ্রমিকদের উস্কানিমূলক স্লোগান দিয়ে বিভিন্ন কারখানায় ভাংচুর, গাড়ি পুড়িয়ে দেওয়াসহ নানা ক্ষয়ক্ষতি ঘটায় তারা। এ উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম