ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ মেঘলা-কুয়াশাচ্ছন্ন ঢাকায় তাপমাত্রা ২৩.৩ পাকিস্তানে কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় মার্কিন মেরিন বাহিনী বড় ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চারদিনে বাংলাদেশ থেকে বাতিল হলো ১৩১ ফ্লাইট সর্দি-কাশির উপশমে কালোজিরা মানবতাবিরোধী অপরাধ: সালমান-আনিসুলের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প ইরানের ওপর হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: এরদোয়ান

আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৪,  11:10 AM

news image

আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকেরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল হতেই জেনারেশন নেক্সট নামের পোশাক কারখানার শ্রমিকরা বাইপাইল গোলচত্ত্বর এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ চলমান রাখে।   শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এতে সকাল থেকেই নবীগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে প্রায় ১৫ কি.মি দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছে। দুর্যোগ পোহাতে হচ্ছে মহাসড়ক ব্যবহারকারীদের। দীর্ঘ সময়ের যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেয়। পরে বিজিএমইএ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন মাধ্যমে শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ১৭ বার সময় নেয়া হয়। কিন্তু ১৭ বার সময় নিয়েও বেতন পরিশোধ করা হয়নি। ফলে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলমান থাকবে বলেও জানান শ্রমিকেরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম