ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলায় রিয়াদ মোল্লা ২ দিনের রিমান্ডে

#

০৪ মার্চ, ২০২৫,  3:42 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ঢাকার আশুলিয়ায় একাধিক হত্যা, চাঁদাবাজি,ও মাদক  মামলার আসামি মো. রিয়াদ মোল্লাকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে বিজ্ঞ আদালত একটি হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন। এর আগে, ০২ মার্চ  রবিবার রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. রিয়াদ মোল্লা বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার মৃত ওয়ালিয়ুর রহমানের ছেলে। জানা যায়, হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ব্যাবসা, চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, জমি দখল, ছিনতাইসহ এমন কোনো অপকর্ম নেই যা তার দ্বারা সংঘটিত হয়নি। তার বিরুদ্ধে খুলনার চিতলমারী থানায় ডাকাতি, ধর্ষণ, জোড়া মার্ডার ও পুলিশ হত্যা মামলা ও  রয়েছে। র‌্যাবের সহায়তায় উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। রিয়াদ মোল্লার সহযোগী হিসেবে পরিচিত তার ভাই তামিম, আমির আলী, রিয়াল ও ইয়াসিনসহ সবাই এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তাদের সবার নামেই রয়েছে নানা অভিযোগ। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, রিয়াদ মোল্লার বিরুদ্ধে হত্যা মামলাসহ অনেকগুলো মামলা রয়েছে। ০৩ মার্চ ২০২৫  সকালে তাকে কোর্টে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম