ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আশুলিয়ায় র‌্যাবের অভিযানে ১৪ মামলার আসামি ডাকত সর্দার গ্রেফতার

#

২১ এপ্রিল, ২০২৪,  10:10 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে ডাকাতি- অস্ত্রসহ ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত সর্দার মোঃ হাসান মোল্লা ওরফে হাসান ডাকাত (৪০)কে আটক করেছে র‌্যাব-৪ এর একটি চৌকস  আভিযানিক দল। রবিবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে শনিবার সন্ধ্যার দিকে আশুলিয়ার চারিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ হাসান মোল্লা ওরফে হাসান ডাকাত ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা যায়। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। র‍্যাব জানায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে একটি অস্ত্রধারী ডাকাত দল ফরিদপুরের সালথা থানাধীন ফুকরা পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির ঘরের দরজা ভেঙ্গে দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে ঘরে থাকা ব্যক্তিদের হাত, পা, মুখ বেঁধে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের চেইন, আংটি, কানের দুলসহ সর্বমোট ৬ ভরি স্বর্ণের গহনা ডাকাতি করে পালিয়ে যায়। এ ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী বাদী হয়ে সালথা থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আন্তঃজেলা ডাকাত দলের একজন সর্দার ও সক্রিয় সদস্য। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে। তারা ঢাকার আশুলিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, নাটোর জেলার বিভিন্ন এলাকায় প্রবাসী ও বিত্তশালীদের বাড়ী টার্গেট করে তার দলের সদস্যরা ডাকাতির জন্য মার্কিং করে। পরবর্তীতে তারা সুকৌশলে গভীর রাতে বাড়িতে প্রবেশ করে ঘরে থাকা ব্যক্তিদের হাত-পা, মুখ বেঁধে মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা পয়সা, স্বর্নের গহনা সহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে। র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকার আশুলিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল ও নাটোর জেলার বিভিন্ন থানায় ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম