ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

#

১২ সেপ্টেম্বর, ২০২৬,  11:36 AM

news image

ফয়জুল ইসলামঃ সাভারের আশুলিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ শামীম মোল্লা (৩৫) নামে এক আসামিকে মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার ভোররাতে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে ২০১৮ সালে ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তারের পর ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। সাজা পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জের হরিরামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ শামীম মোল্লা মানিকগঞ্জের হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী এলাকার মোঃ আব্দুর রহিম মোল্লার ছেলে। সে বর্তমানে আশুলিয়ার বগাবাগী এলাকায় বসবাস করতো। 

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধানে অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে শামীম মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআই কাজী কামাল মিয়ার নেতৃত্বে এসআই আফজালসহ পুলিশের একটি দল শুক্রবার ভোররাতে মানিকগঞ্জের হরিরামপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আশুলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার শামীম মোল্লার বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম